1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

ময়মনসিংহে ফাইজার টিকার উদ্বোধন করেন মসিক মেয়র টিটু ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ১৮০ বার পঠিত

খালেদ খুররম পারভেজ।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইপিআই সেবা কেন্দ্রে আজ ফাইজার টিকাদান কামর্সূচি শুরু হয়েছে। বেলা ১১ টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

 

যথাযথ কোল্ড চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে টিকাদান করা হচ্ছে। চারটি বুথে স্বাচ্ছন্দে সবাই টিকা নিতে পারছেন। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ জানান, প্রতিদিন ১ হাজার মানুষকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা সিটি কর্পোরেশনের রয়েছে। এ পর্যায়ে সর্বমোট ১৯ হাজার ৮ শ মানুষকে ১ম ডোজ ফাইজার টিকাদান করা হবে।

 

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, ফাইজার টিকা প্রদানের জন্য নির্ধারিত যা যা ব্যবস্থাপনা রয়েছে তা আমরা নিশ্চিত করেছি। এছাড়া নিজস্ব ভবনে টিকা প্রদানের ব্যবস্থা করেছি। স্বাচ্ছন্দ্যে এখানে ফাইজার টিকা নিতে পারবেন সবাই।

 

মেয়র আরও বলেন, আমরা সৌভাগ্যবান যে আমরা জননেত্রী শেখ হাসিনার মত একজন প্রধানমন্ত্রী পেয়েছি। তাঁর মানবিকতা ও দূরদর্শী নেতৃত্বের কারনে করোনায় বহু দেশের তুলনায় আমরা ভালো অবস্থায় রয়েছি।

 

উদ্বোধনকালে ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT