1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ময়মনসিংহে নকল স্বর্ণের বার দেখিয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে ২ জন গ্রেফতার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০১ বার পঠিত

খালেদ খুররম পারভেজ ময়মনসিংহ,ময়মনসিংহ।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন
(র‌্যাব)-১৪ একটি দল নকল স্বর্ণের বার দেখিয়ে নারীদের সঙ্গে প্রতারণার অভিযোগে চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় একটি সিএনজি ও দুইটি নকল স্বর্ণের বার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ময়মনসিংহ সদরের হরিরামপুর এলাকার মৃত জীবন চৌহানের ছেলে
বাদল চৌহান (৪৭) ও নগরীর দিঘারকান্দা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো.
ফেরদৌস (৩০)।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক
প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে গত সোমবার
বিকেলে নগরীর শম্ভুগঞ্জ এতিমখানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪’র সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন জানান, ঘটনার দিন
রোকসানা বেগম নামে এক নারী নগরীর কৃষ্টপুর বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি
ফুলপুরে যেতে নগরীর পাটগুদাম ব্রিজ মোড়ে আসে। এ সময় এক সিএনজিচালক কোথায়
যাবেন বলে জিজ্ঞাসা করেন। পরে ওই নারী ফুলপুর যাব বললে তাকে সিএনজিতে
উঠতে বলেন।

এদিকে, ওই সিএনজি চালকের সঙ্গে প্রতারক চক্রের যোগসাজশ থাকা চারজন
প্রতারক আগে থেকেই যাত্রী বেশে সিএনজিতে বসে ছিল। পরে ওই চার প্রতারক ও
নারীকে নিয়ে ফুলপুরের উদ্দেশ্যে রওনা দেয় চালক। পথে যাত্রীবেশে বসে থাকা
বাদল চৌহান দুটি নকল স্বর্ণের বার বের করে নিজেদের মাঝে বলাবলি করে দুটি
স্বর্ণের বার সিএনজির সিটে পেয়েছি। বিষয়টি দেখে ওই নারী স্বর্ণের বার
দুটি দেখতে চায়। পরে বাদল চৌহান দেখানো যাবে না বলে আবারও লুকিয়ে ফেলেন।
কৌশলে ওই নারীর কাছ থেকে দুটি স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের চেইন ও
৫ হাজার টাকা নিয়ে নকল স্বর্ণের বার দুটি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিতে
চান।

এএসপি বেলায়েত হোসেন আরও বলেন,পরে ওই নারী প্রতারণার বিষয়টি জানতে পেরে
চিৎকার দেন। প্রতারকরা শম্ভুগঞ্জ এতিমখানা এলাকায় সিএনজি থামিয়ে পালাতে
চাইলে ওই নারী দুই প্রতারককে ঝাপটে ধরে চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে
বাদল চৌহানসহ দুজনকে ধরে ফেলেন। অপর দুজন কানের দুল, স্বর্ণের চেইন ও
টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় পাশেই টহল ডিউটিতে থাকা র‌্যাব ১৪’র একটি দল
এসে ওই দুই প্রতারককে গ্রেফতার করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT