1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

মৌলভীবাজারের জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ১৫৪ বার পঠিত

মোঃ জাকির হোসেন জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিঃ

বৃহস্পতিবার (১৬ ই ডিসেম্বর) ভোরে জুড়ী শিশু পার্কের শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্কুল, কলেজ, মাদ্রাসা, বেসরকারি সংস্থা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এরপর সকাল সাড়ে ৮টায় উপজেলার টিএন খানম সরকারি কলেজ মাঠে আনুষ্টানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ও তদন্ত ওসি আবুল কালাম

বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভা কক্ষে বীর মুক্তিযাদ্ধাদের সম্মানে উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

বিকাল সাড়ে ৪ টায় টিএন খানম সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শপথ বাক্য পাঠে অংশ নেন উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমেদ, সহ সভাপতি মাসুক উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী,

কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, মাধ্যমিক একাডেমিক অফিসার মোঃ আলাউদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ওবায়েদুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন সাবেল, সাধারণ সম্পাদক ইকবাল ভূঁইয়া উজ্জ্বল প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT