1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

মোটরসাইকেল চালনা শিখতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ২২৩ বার পঠিত

মনির হোসেন (স্টাফ রিপোর্টোর):

নোয়াখালীতে মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরো এক ব্যক্তি গুরুত্বর আহত হয়।

 

নিহত আবদুল হালিম (৫৫) উপজেলার বদলকোট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের রুদ্ররামপুর গ্রামের হাজী আবদুল হকের ছেলে।

 

স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার রাত পৌনে নয়টার দিকে আবদুল হালিম তার নিজ গ্রাম রুদ্ররামপুরের সড়কে মোটরসাইকেল চালানো শিখতে যায়। এক পর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের নারিকেল গাছের সাথে ধাক্কা খেলে তিনি এবং তার সাথে থাকা সেন্টু মজুমদার নামের আরেক ব্যক্তি গুরুতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী তাদেরকে দ্রুত উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আওয়ামীলীগ নেতা আবদুল হালিমকে মৃত ঘোষণা করে।

 

চাটখিল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোস্তাক আহমেদ মোটরসাইকেল দুর্ঘটনায় আওয়ামীলীগ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরো জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবুল খায়ের জানান বিষয়টি কেউ থানা পুলিশকে অবহিত করেননি। তবে তিনি ঘটনাটি খোঁজ খবর নিয়ে জানবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT