1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

মেহেন্দিগঞ্জে পঞ্চাশ কোটি টাকা মূল্যের এককোটি ২০ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫৯ বার পঠিত

শহিদুল ইসলাম সোহেলঃ

 

বরিশালের মেহেন্দিগঞ্জে প্রায় পঞ্চাশ কোটি টাকা মূল্যের ১ কোটি ২০ লাখ মিটার অবৈধ কারেন্টজাল উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ নৌ পুলিশষ্টেশন ইনচার্জ ওসি ফারুক হোসেনের নেতৃত্বে সকাল থেকে বিকাল আনুমানিক ৪ টা পর্যন্ত কালীগঞ্জ ও লালগঞ্জ বাজারে কয়েকটি দোকানসহ আশপাশের এলাকায় অভিযান চালায়।এসময় এক কোটি ২০ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।জব্দ কৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ কোটি টাকা।

 

নৌ-পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সকাল থেকে বিকাল আনুমানিক ৪ টা পর্যন্ত কালীগঞ্জ ও লালগঞ্জ বাজারে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌ পুলিশ ষ্টেশন ইনচার্জ ওসি ফারুক হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।একাজের সাথে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।অবৈধ ভাবে মাছ শিকার বন্ধে এবং নদীপথ নিরাপদ রাখতে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

উল্লেখ্য,গত ২২শে আগষ্ট মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌ পুলিশ ষ্টেশন ইনচার্জ হিসেবে যোগদান করেন ওসি ফারুক হোসেন।যোগদানের পর থেকেই এলাকার অপরাধ নির্মূলে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছেন।ইতিমধ্যে বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করাসহ কুখ্যাত নৌ ডাকাত চক্রের সদস্য একাধিক মামলার আসামি রুবেল হোসেন কে গ্রেফতার করেছেন।এর আগে তিনি মুন্সিগঞ্জের চর আব্দুল্লাহপুর নৌ পুলিশ ফাড়ীর ইনচার্জ হিসেবে দুই বার ঢাকা অঞ্চলের শ্রেষ্ঠ ইনচার্জ হিসেবে পুরষ্কৃত হন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT