1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

মৃণাল সভাপতি জিকু সম্পাদক পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

মোঃ কাউছার ঊদ্দীন শরীফ, কক্সবাজার।

 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন প্রথমবারের মতো উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শেষে কাউন্সিল অধিবেশনে তিনটি প্যানেলের মধ্যে মৃণাল ও জিকু প্যানেল বিপুল ভোটে জয়লাভ করে। সভাপতি পদে মৃণাল আচার্য পেয়েছেন ২৬ ভোট। একই প্যানেল থেকে সমান ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন জিকু দাশ (সুব্রত)। ১৭ সেপ্টেম্বর শুক্রবার জেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয় লালদিঘির পাড়সথ ব্রাহ্ম মন্দিরে বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট কাউন্সিলর সংখ্যা ছিলেন ৪৬ জন। জেলা পূজা উদযাপন পরিষদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দাশ। কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবলু শর্মা, জেলা শাখার সহ-সভাপতি ও সাবেক কমিশনার উদয় শংকর পাল মিঠু, জেলা সাংগঠনিক সম্পাদক স্বরূপম পাল পাঞ্জু, কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বেন্টু দাশ সহ জেলা পূজা উদযাপন পরিষদের অন্য নেতৃবৃন্দ। বিকাশ- জনি প্যানেল থেকে সভাপতি পদে বিকাশ কান্তি দে ও সাধারণ সম্পাদক পদে জনি পাল ১৬ ভোট করে পান। অন্যদিকে চন্ডী ও সুমন প্যানেল থেকে সভাপতি পদে চন্ডী আচার্য ও সাধারণ সম্পাদক পদে সুমন চৌধুরী ৪ ভোট করে পান। ঈদগাঁও উপজেলার আওতাধীন ঈদগাঁও, ইসলামাবাদ, জালালাবাদ ও পোকখালী ইউনিয়ন থেকে ১০ জন করে মোট ৪০ জন এবং ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটি থেকে ৬ জন সহ মোট ৪৬ জন এ নির্বাচনে ভোটার ছিলেন। নির্বাচিতরা জানান, ৫১ সদস্য বিশিষ্ট উপজেলার পূর্ণাঙ্গ কমিটি শীঘ্রই গঠন করা হবে। রাতে ঈদগাঁও বাজারে নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও ভোটাররা। এ নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে বেশ কয়েকদিন যাবৎ উৎসাহ- উদ্দীপনা পরিলক্ষিত হয়েছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT