1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত। সাগরদাঁড়িতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের সংবর্ধনা। বিলাইছড়িতে আশিকার অবহিতকরণ সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ।

মুজিববর্ষ উপলক্ষে রাজৈরে বিশাল নৌকাবাইচ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ১৭৮ বার পঠিত

মাহমুদুল হাসান রনি ,মাদারীপুর জেলা প্রতিনিধি।

 

 

শুক্রবার(৮-১০-২১) কুমার নদে বিশাল নৌকা বাইচ হবে। বৃহস্পতিবার থেকে চারিদিকে সাজসাজ রব। বাইচের নৌকার মালিকরা তাদের নৌকায় রং করে ও গয়না পড়িয়ে দৃষ্টি নন্দন করছে। কার নৌকা কত বড় বা কে জিতে যেতে পারে -তা নিয়েও চলছে আলোচনা। বর্ষা মৌসুমে চারিদিকে পানি ঘেরা। খেলাধুলা করার মত নেই কোন উচু জমি। তাইতো বর্ষার অবসরে যেখানে আনন্দের খবর পায়, সেখানেই আনন্দের স্বাধ নিতে মানুষের সমাবেশ ঘটে।

 

তাইতো মুজিববর্ষ উপলক্ষে রাজৈর উপজেলা আছমত আলী খান স্মৃতি সংসদের আয়োজনে ও বিশিষ্ট শিল্পীপতি শাহীন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় শুক্রবার বিকালে উপজেলার টেকেরহাট বন্দরে কুমার নদে বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে লক্ষাধিক নারী পুরুষ দর্শকের সমাবেশ ঘটে। নদীর দুই পাড়ে দাড়িয়ে নৌকা বাইচ .উপভোগ করে।

 

 

 

এ নৌকাবাইচে ঢাকা, যশোর, গাজীপুর,কুষ্টিয়া, বরগুনা, পটুয়াখালী, টাঙ্গাইল, মাদারীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে কাতান, ছাইতান সরেঙ্গা, ছিপ, বাছারি নৌকাসহ ছোট বড় অর্ধশতাধিক নৌকা অংশগ্রহন করে। আবহমান গ্রাম বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও নিজস্বতা ধরে রাখতে লাখো প্রানের আনন্দে কুমার নদের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে নৌকাবাইচ অনুষ্ঠিত হয় । নৌকাবাইচ উপভোগ করতে দুপুর থেকেই টেকেরহাটে উৎসুক জনতা জড়ো হতে থাকেন । এ সময় নদের দুই পাড়ে মানুষের উপচে পড়া ভিড় ছিল লক্ষনীয়। তাদের আনন্দ-উল্লাসে মুখরিত ছিল চারপাশ। তবে নারীদের উপস্থিত ছিল চোখে পড়ার মত । লক্ষাধিক মানুষের উপস্থিতে এ নৌকাবাইচ সম্পন্ন হয় । এ নৌকা বাইচকে কেন্দ্র করে বহু দোকানি নানা পসড়া সাজিয়ে রাস্তা ও নদীর দুই পাড়ে দোকান বসিয়ে বেচা কেনা করে।

 

নৌকাবাইচ শেষে স্থানীয় সংসদ সদস্যের রাজৈর প্রতিনিধি আ. ফ. ম ফুয়াদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি প্রথম স্থান অধিকারী পাইকপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজাহান মিয়াসহ অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন । এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুজ্জামান, ওসি শেখ সাদিক, শিল্পপতি শাহীন চৌধুরী, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সাহাবুদ্দিন সাহা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, জেলা পরিষদের সদস্য নূর জাহান পারুল, উপজেলা যুবলীগের আহবায়ক রেদওয়ানুল হক রিজন, কাউন্সিলর সাগর আহমেদ উজির প্রমুখ।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT