1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

মীরসরাইয়ে কেরানি বাড়ি পাঠাগারের একযুগ পূর্তি উপলক্ষ্যে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ঔষধ বিতরণ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ১৮২ বার পঠিত

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :::

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন এবং কেরানি বাড়ি পাঠাগারের একযুগ পূর্তি উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ বিতরণ ও সুন্নতি খৎনার আয়োজন করে কেরানি বাড়ি পাঠাগার। শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টি পর্যন্ত মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার জামালপুরে কেরানি বাড়ি পাঠাগার প্রাঙ্গণে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে গাইনি, শিশু, মেডিসিন, চক্ষু ও দন্তসহ মোট আটজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় নয়শত মানুষকে চিকিৎসা সেবা, ঔষধ প্রদান এবং বেশ কয়েকজনকে সুন্নতি খৎনা করা হয়। এছাড়া হেপাটাইটিস-বি পরীক্ষা করা হয় বিনামূল্যে।
তাছাড়া ঐতিহ্যবাহী কেরানি বাড়ি পাঠাগারের একযুগ পূর্তি উপলক্ষে কেক কাটা হয়।
কেরানি বাড়ি পাঠাগারের সহ-সভাপতি তানভীর আহমেদ এর সঞ্চালনায় এবং উপদেষ্টা চেয়ারম্যান ফজলুল করিম লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারিয়ারহাট পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মীর আলম মাসুক। অনুষ্ঠান উদ্বোধন করেন শেফা ইনসান হাসপাতাল এন্ড ডায়াগনিষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. এস এ ফারুক আরো উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র নিজাম উদ্দিন, সামাজিক সংগঠন শান্তিনীড়ের সভাপতি আশরাফ উদ্দিন সোহেল, সমাজকর্মী হাসান সাইফুদ্দিন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সংগঠনের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ন সম্পাদক সরোয়ার নাহিদ,বীর মুক্তিযোদ্ধা আলী আহসান খান বোরহান,বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ইরানী,০৬ নং ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আলী আহসান ফাসা,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিদার, আনোয়ার, ইমাম, কামরুল, সাফায়েত, রিসাদ বিন আলম, সালমান গিয়াস,আজিম,পিয়ান, কাউচার, শামীম প্রমুখ।

উপদেষ্টা চেয়ারম্যান ফজলুল করিম লিটন বলেন, কেরানীবাড়ী পাঠাগার জন্মলগ্ন থেকে মানুষের চিকিৎসা সেবা, শিক্ষা সহায়তা সহ মানবিক সকল কাজে সহযোগিতা করে আসছে। সমাজ বিনির্মাণে আমাদের এই সংগঠন যদি মানুষের ন্যুনতম মনিকোঠায় জায়গা করে নিয়ে থাকে এটাই আমাদের সার্থকতা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT