1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

মান্দায় প্রেমের অপবাদে ছাত্রীকে নির্যাতন অপমানে আত্মহত্যা, গ্রেফতার ১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২১১ বার পঠিত

নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় প্রেমের অপবাদে স্কুলছাত্রীকে নির্যাতন, অপমান সইতে না পেরে আত্মহত্যার ঘটনার ছয়জনের বিরুদ্ধে থানা মামলা দায়ের করেছে মৃত স্কুলছাত্রীর বাবা ছলিম উদ্দিন শাহ। শনিবার রাতে মান্দা থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে পুলিশ অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত যুবক সাদ্দাম হোসেন উপজেলার সদর ইউনিয়নের কয়াপাড়া গ্রামের আব্দুল আজিজ শাহের ছেলে।

মৃত স্কুলছাত্রীর বাবা ছলিম উদ্দিন শাহ বলেন, তার মেয়ে বেবী আক্তারের সঙ্গে আসামী শামীম হোসেনের প্রেমের সম্পর্ক রয়েছে বলে মিথ্যা অভিযোগ তোলা হয়। এ অজুহাতে বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে বেবীকে প্রতিবেশী মোজাফফর হোসেনের বাড়িতে কৌশলে ডেকে নেন আসামীরা। সেখানে একটি ঘরে আটকে রেখে আসামী সাদ্দাম হোসেন তাঁকে নির্যাতনসহ শ্লীলতাহানী করে। এ অপমান সইতে না পেরে ওই রাতেই সবার অজান্তে বিষপান করে।

তিনি আরও বলেন, ‘আমার মেয়েকে আর কোনদিন ফিরে পাবো না তবে ঘটনার সঙ্গে জড়িত সকল আসামীকে অবিলম্বে গ্রেপ্তারসহ তাঁদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।’

মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান শাহিন বলেন, স্কুলছাত্রী বেবীর মৃত্যুর ঘটনার তার বাবা ছলিম উদ্দিন শাহ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পর রোববার রাতে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন নামে এক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে জেল হাজতে পাঠানো হবে।

উল্লেখ্য যে, উপজেলার কুসুম্বা ইউনিয়নের দীঘিরপাড়া গ্রামের চয়নুল ইসলামের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে এমন অজুহাত এনে স্কুলছাত্রীর নাম বেবী আক্তারকে (১৫) নির্যাতন ও শ্লীলতাহানী করা হয়। এ অপমান সইতে না পেরে সে বিষপান করে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত বেবী আক্তার মান্দা সদর ইউনিয়নের খাগড়া উত্তরপাড়া গ্রামের ছলিম উদ্দিন শাহের মেয়ে এবং মান্দা এসসি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী।#

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT