1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

মানুষ গড়ার কারিগর যখন গাছ খেকো।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৮ জানুয়ারী, ২০২২
  • ৪৭২ বার পঠিত

তানোর প্রতিনিধি :

রাজশাহীর তানোর পৌর এলাকার মানুষ গড়ার কারিগর প্রভাবশালী ও গাছ খেকো প্রভাষক খলিলুর রহমানে বিরুদ্ধে পীর স্হানের শত বছরের গাছসহ অন্তত ত্রিশ টির গাছ গিলে খেয়ে ওই জায়গা দখল করে নিজ লোকদের কবর দিতে দিলেও অন্যদের দিতে দেন না বলেও গুরুতর অভিযোগ পাওয়া গেছে তার । তানোর পৌর এলাকার ভদ্রখন্ড গ্রামে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে গাছ কাটার ঘটনা ঘটেছে । ১৭ জানুয়ারি সোমবার ভদ্রখন্ড গ্রামবাসী বাদি হয়ে কলেজ শিক্ষক খলিলুর রহমানকে বিবাদী করে তানোর উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা(ইউএনও), সহকারী কমিশনার(ভুমি) ও থানার অফিসার ইন্চার্জের কাছে লিখিত ও বন বিভাগ বরাবর লিখিত অভিযোগ করেছেন। প্রভাষক খলিলের এমন ঘটনায় গ্রামে উত্তেজনা বিরাজ করলে তার ভয়ে কেউ মুখ খুলেনা।কিন্তু এবার খলিল কে আইনের আওতায় আনতে গ্রামবাসীর মিলে অভিযোগ করেছেন

জানা গেছে, তানোর পৌরসভার ভন্দ্র খন্ড মৌজার অন্তর্ভুক্ত আরএস ৬৪ খতিয়ানের ২৫০ নম্বর ৬৪ আরএস দাগে ১২ শতক জমি রয়েছে । আরএস খতিয়ানে সুনিদ্রিষ্টভাবে বলা হয়েছে এ ১২ শতক সম্পত্তি পীরস্হান যা কেবল মুসলিম জনসাধারণের ব্যবহার্য কোনো অবস্থথাতেই ব্যক্তিগত কাজে ব্যবহার যাবে না। কিন্ত্ত ভদ্রখন্ড গ্রামের মৃত আব্দুল মন্ডলের পুত্র ও কালীগঞ্জহাট ডিগ্রী কলেজের শিক্ষক গাছ খেকো ভুমিদস্যু খলিলুর রহমান গ্রামবাসীর বাধা উপেক্ষা করে জবরদখল ও সম্পত্তির উপর থেকে প্রায় দুই লাখ টাকা মুল্যের বিভিন্ন প্রজাতির তাজা গাছ কেটে বিক্রি করে দিয়েছে। এঘটনায় গাছ খেকো খলিলের শাস্তির দাবিতে গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে উঠেছে বিরাজ করছে উত্তেজনা। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বা খুন-জখমের মতো ঘটনা ঘটার আশঙ্কায় সাধারণ মানুষ শঙ্কিত হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায় ভদ্রখন্ড গ্রামের ভিতরে লাটা পুকুর নামক জায়গাটি পিরস্হান হিসেবে খতিয়ানে অন্তর্ভুক্ত।সেই জায়গাটিতে গাছ কাটা বিশাল বিশাল গর্ত দেখা গেছে।কয়েকজন ব্যক্তি এসে জানান এখানে প্রায় শত বছর বয়সী গাছও রক্ষা পায়নি।কিছু কবরও দেখা যায়, তারাই জানান সবার ব্যবহারের নিয়ম থাকলেও প্রভাষক খলিলের আত্মীয় স্বজনদের কবর।তারা কাউকে ব্যবহার করতে দেয় না।একজন প্রভাষক এসব কাজ করলে সমাজ কোথায় দাড়াবে।

সেখান থেকেই প্রভাষক খলিলুর রহমানে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি কলেজে এখানে কাগজ নিয়ে আসিনি।পীরস্তানের জায়গার গাছ কিভাবে কাটলেন জানতে চাইলে এড়িয়ে গিয়ে কাগজ দেখানোর তালবাহানা করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান আমি অভিযোগ দেখিনি।দেখে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT