1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

মানিকগঞ্জে তিনদিন পর বাঁশঝোপে মিলল শিশুর মরদেহ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ১৯৮ বার পঠিত

মোশারফ হোসেন (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ

 

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজের তিনদিন পর শিশু আল-আমীনের (৭) বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার বেলা ১২ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের রেরুন্ডি এলাকার টেমার ঝোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত আল-আলীম ওই ইউনিয়নের বড়বাঁকা গ্রামের কাতার প্রবাসী শহিদুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।

 

সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো: আবু হানিফ বলেন, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে টেমার ঝোড়ে একটি গর্ত থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। গত শনিবার (২৮ আগষ্ট) সকাল ৯ টার দিকে বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। এঘটনায় ওই দিনই শিশুটির বাবা সিংগাইর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

 

তিনি আরো জানান, দুর্বৃত্তরা শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ঝোড়ে পুতে রাখে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT