1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

মানিকগঞ্জে ডাকাতি মামলার আসামী খুন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ১৬৭ বার পঠিত

মোঃ মোশারফ হোসেন,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি ।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নের উত্তর জামসা গ্রামের আব্দুল মান্নান(৬০) নামের অস্ত্র ও ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামী খুন হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। উদ্ধারকালে লাশের দু’চোখ উপড়ানো ও নাক কাটা ছিলো। নিহত মান্নান উপজেলার তালেবপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত কিফাজ উদ্দিনের পুত্র। সে দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়ি উত্তর জামসা এলাকায় স্বপরিবারে বসবাস করছিলেন।

নিহতের স্ত্রী মনোয়ারা খাতুন (৫০) বলেন, এলাকায় আমাদের সাথে কারো কোনো শত্রুতা ছিল না। তবে গ্রেফতার এড়াতে সে গভীর রাত পর্যন্ত আশপাশে লুকিয়ে থাকতো। এদিকে, কয়েকদিন ধরে স্থানীয় ইউসুফ আলী, শাম মিয়া, বিরচন, ছবেদ আলী, মুকছেদ ও বাছিরের জমি থেকে ঘাস চুরি হচ্ছিল। চুরি ঠেকাতে তারা লাঠি-সোটা নিয়ে পাহাড়া দিত। বুধবার রাত ৮ টার দিকে আমার স্বামী একটি কাচি হাতে বাড়ি থেকে বের হয়। এরপর রাতে সে আর বাড়িতে না ফেরায় বৃহস্পতিবার ভোরে আশপাশের বাড়িগুলোতে খোঁজতে থাকি। তাকে না পেয়ে এক পর্যায়ে কালিগঙ্গা নদী পাড়ের রাস্তা দিয়ে যাওয়ার সময় জনৈক ইউসুফ আলীর ঘাস ক্ষেতে আমার স্বামীর মৃত দেহ দেখতে পাই। আমার ধারনা,ওই ঘাস ক্ষেতের পাহাড়াদাররাই আমার স্বামীকে নির্মম ভাবে হত্যা করেছে।

এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, এ খুনের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারের জোড় চেষ্টা অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT