1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

মানিকগঞ্জে ছেলের দেয়া চুরির অপবাদে মায়ের আত্মহত্যা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৮ বার পঠিত

মোশারফ হোসেন মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

মানিকগঞ্জের ঘিওরে মায়ের নামে ছেলের দেয়া চুরির অপবাদ সহ্য করতে না পেরে এক নারী আত্নহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানান, ছেলের দেয়া চুরির অপবাদ সইতে না পেরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারনা।

পুলিশ জানায়, উপজেলার বড়টিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের করজনা গ্রামের মোঃ অহেদ আলী খানের স্ত্রী রাহেলা খাতুন ( ৬২ )। তার চার ছেলে, এক মেয়ে। মেয়ের বিয়ে হয়েছে একই গ্রামে। বৃদ্ধ ওই দম্পত্তি তাদের মেয়ের বাড়িতে থাকেন। নিহত রাহেলা বেগমের মেঝ ছেলে মোঃ বাবুল খানের বাড়ীতে ভাত খেয়ে তার মেয়ের বাড়িতে চলে যায়।

 

পরে ছেলে বাবুল খান তার মায়ের কাছে এসে বলে আমার এক হাজার টাকা চুরি করেছ। এ চুরির অপবাদ সইতে না পেরে রাহেলা বেগম বুধবার ( ২৯ সেপ্টেম্বর ) দিবাগত রাতের কোন এক সময় পাশের বাড়ির গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। ছেলের চুরির অপবাদ দিলে সইতে না পেরে ওই নারী আত্মহত্যা করেছে বলে এলাকাবসী ও নিহতের অন্যান্য আত্নীয়ের অভিযোগ পাওয়া যায়।

 

মৃত রাহেলার নাতি (সেঝো ছেলের পুত্র) আরিফুল ইসলাম ( ৩০ ) বলেন, আমার মেঝ কাকা দাদীকে টাকা চুরির অপবাদ দিলে, আমার দাদী অনেক কান্না কাটি করেছে। হয়তো ছেলের দেয়া কষ্ট সইতে না পেরে সে আত্মহত্যা করেছেন।

 

এ ব্যাপারে জানতে চাইলে মোঃ বাবুল মিয়া বলেন, আমার ঘর থেকে এক হাজার টাকা হারিয়ে যায়। মা খাবার খেয়ে আসার পর থেকেই ওই টাকা খুঁজে পাচ্ছিলাম না। আমি শুধু মাকে বলেছি এক হাজার টাকা এনেছ কেন। এই নিয়ে মায়ের সাথে আমার সামান্য কথা কাটাকাটি হয়। এর বেশি কিছু আমি বলিনি। তারপর আমি আর জানিনা। সকালে খবর পাই মা মারা গেছে।

 

বড়টিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরিদ হোসেন বাবর বলেন, লোকমুখে খবর শুনেছি। স্থানীয়রা জানিয়েছেন, ওই বৃদ্ধার সাথে তার ছেলের টাকা চুরি নিয়ে ঝগড়া হয়েছিল।

 

ঘিওর থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পুলিশ তদন্ত করছে। সুরতহাল রিপোর্ট ও তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT