1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

মাধবপুরে করোনা প্রতিরোধে ইউনিয়ন ভিত্তিক ট্যাগ অফিসার নিয়োগ

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ২৬০ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে কোভিড-১৯ নোবেল করোনা ভাইরাস মোকাবিলায় প্রত্যেক ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার নিযুক্ত করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার তাসনূভা নাশতারাণ জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা লোকজন নিয়ম-কানুন যথাযথভাবে না মানায় উপজেলায় সকল শ্রেণির জনগণের মধ্যে ভাইরাস সংক্রমণের হুমকি দেখা দিয়েছে, উপজেলার সকল হাটবাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ইউনিয়ন ভিত্তিক হাট বাজারে সুষ্ঠু মনিটরিংয়ের জন্য প্রতি ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার নিযুক্ত করা হয়েছে।

তারা ইউনিয়ন পরিষদের গঠিত কমিটির সাথে সমন্বয় করে কাজ করবেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সমাজসেবা কর্মকর্তা সোলায়মান মজুমদার ও উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন ধর্মঘর ইউনিয়ন,

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিদর্শক সাইফুজ্জামান ও সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম চৌমুহনী ইউনিয়ন, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী ও উপজেলা সমবায় কর্মকর্তা তাপস ক্রান্তি বড়ুয়া বহরা ইউনিয়ন, জন স্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী লোকমান মিয়া আদাঐর ইউনিয়ন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আন্দিউড়া ইউনিয়ন, শিক্ষা কর্মকর্তা দ্বিজেন্দ্র আচার্য্য শাহাজাহানপুর ইউনিয়ন, মহিলা বিষয়ক কর্মকর্তা  জান্নাত সুলতানা ও সার্ভেয়ার সোহেল রানা জগদীশপুর ইউনিয়ন, প্রানীজ সম্পদ কর্মকর্তা ডাঃ মুজিবুর  রহমান বুল্লা ইউনিয়ন,

মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক নয়াপাড়া ইউনিয়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম ছাতিয়াইন ইউনিয়ন, রিসোর্ট সেন্টারের প্রশিক্ষক শাহাদাত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম ১নং ওয়ার্ড, মাধবপুর পৌরসভা,কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম ২ থেকে ৬নং ওয়ার্ড, মাধবপুর পৌরসভা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের সমন্বয়ক পারভীন আক্তার ৭ থেকে ৯নং ওয়ার্ড, মাধবপুর পৌরসভা’র ট্যাগ অফিসার নিয়োগ দেয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT