1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

মাধবপুরে করুনার দোহাই দিয়ে নিত্য পন্য সামগ্রীর দাম বাড়ছে

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০
  • ৩০১ বার পঠিত

মাধবপুর প্রতিনিধি:হবিগঞ্জের মাধবপুরে করুনার দোহাই দিয়ে নিত্য পন্য সামগ্রীর দাম বাড়ছে।খেটে খাওয়া সাধারণ মানুষ পড়েছে বিপাকে।

এ ব্যপারে সাংবাদিক তথা সুশীল সমাজের মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্টেটাস দিয়ে যাচ্ছে।

সাংবাদিক আয়ূব খান লিখেছেন “কতিপয় ব্যবসায়ী এত অমানবিক লোভী হয় কি করে? যে কোন দুর্যোগ দেখা দিলেই জিনিষপত্রের কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়িয়ে দেয়।মানুষ কত টুকু হীন নিচ হলে এটা করতে পারে? দেশে প্রচুর খাদ্য সহ নিত্য প্রয়োজনী জিনিষপত্রের সরবরাহ রয়েছে এর পরও দাম বাড়ানোর ষড়যন্ত্র ছলছে।ব্যবসা কিন্তু একটা সেবা মনে রাখতে হবে।

তবে মুনাফাখোরি, মজুদদারি কিন্তু অপরাধ।তোমরা যারা ব্যবসার নামে জনগনের সাথে প্রতারণা করছ এতে তোমরা সবার কাছে অমানুষ হিসেবে বিবেচিত হবে।এখন থামাম দুনিয়ায় একটা মানবিক সংকট ছলছে। আমরা শ্রেষ্ট হলেও এখনো আমরা পরাজিত।অতএব শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে আরো লড়াই করতে হবে।”

মাধবপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাব্বির হাসান আকাশ লিখেছে”এই মূহু্র্তে বাজার মনিটরিং খুবই গুরুত্বপূর্ণ। অসাধু ব্যবসায়ীরা তাদের স্বভাব দেখাতে শুরু করেছে।”

আলাউদ্দীন আল রনি লিখেছেন”করোনা ভাইরাসের দোহাই দিয়ে এক শ্রেনীর ব্যবসায়ী অহেতুক দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করে চলেছে।প্রশাসন এ বিষয়ে দেয়ার জন্য আহবান জানাচ্ছি।”

এ ছাড়া আরো অনেকে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বাজারের পন্য সাধারন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহবান জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT