1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

মাদক উদ্ধারে নাইক্ষ্যংছড়ি পুলিশকে গাড়ি উপহার দিলেন রেডিয়েন্ট গ্রুপ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৮ বার পঠিত

আবদুর রশিদ,নাইক্ষ্যংছড়ি ।

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ মাদক উদ্ধারসহ বিভিন্ন দায়িত্ব পালনে পরিবহন সংকটে ছিল। পুলিশের এ সংকটের কথা বিবেচনা করে একটি জীপ উপহার দিলেন দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান ‘রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড ।

শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বান্দরবানে, পুলিশ সুপার জেরিন আকতারের কার্যালয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মাধ্যমে উপহার দেওয়া গাড়ি এবং চাবি হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

 

এসময় উপস্থিত ছিলেন রেডিয়েন্ট গার্ডেনের পরিচালক (সাপ্লাই এন্ড চেইন)এম.এ লতিফ জাহেদী, ডিজিএম(সেলস চট্টগ্রাম বিভাগীয়) পরিচালক আলাউদ্দিন আহামদ,রেডিয়েন্ট গার্ডেনের পরিচালক (সার্ভিস) ও তুর্কী এয়‌্যারলাইনস’র ডাইরেক্টর মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম, নাইক্ষ‌্যংছড়ি থানার ওসি মুহাম্মদ আলমগীর হোসেন, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) দেলোয়ার হোসেন, ঘুমধুমস্থ রেডিয়েন্ট গার্ডেনের প্রকল্প সমন্ধয়কারী মশহুর উর আলম লিটন প্রমুখ।

 

এসময় বান্দরবান পুলিশ সুপার জেরিন আকতার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন,পাহাড়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে। তাই দিন-দিন এগিয়ে যাচ্ছে দেশ। এর ধারাবাহিকতায় পাহাড়ের সোর্ন্দয্যবর্ধণে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল কোম্পানি পুলিশের নিকট গাড়ি প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT