1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

মাগুরার বাবুখালীতে ইমরান- মিজান গ্রুপ মুখোমুখি, আটক ৪

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ২১৬ বার পঠিত

 

বাবুখালী ইউনিয়নের হরিনাডাঙ্গা গ্রামের দুই পাট ব্যবসায়ী আল- ইমরান ও মিজান মোল্যার মধ্যে পাট ক্রয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় দুই গ্রুপের ৪ জনকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিকালে বাবুখালী বাজারে এ ঘটনা ঘটে।

বাজার ব্যবসায়ীরা জানায়, প্রথমে মিজান একজন পাট বিক্রেতাকে দোকানে ডেকে পাটের দাম দেন ৩ হাজার টাকা। পাশের পাট ব্যবসায়ী ইমরান ৩ হাজার পঁয়ত্রিশ টাকা দাম দেন। এ ঘটনায় উত্তেজনাবসত দুই ব্যক্তির মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই খবর হরিনাডাঙ্গা গ্রামে ছরিয়ে গেলে দুই পক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে বাবুখালী বাজারে মহরা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রন আনতে বাবুখালী পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল থেকে পুলিশ চার জনকে আটক করে।

আটককৃতরা হলেন, আল ইমরান (বাঁশি), সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম (শফি), মো. সোহেল ও সাফায়েত মোল্যা।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT