1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

মহান বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে ডুমুরিয়া সদরে ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ১৮৯ বার পঠিত

সরদার বাদশা,নিজস্ব প্রতিনিধি।

মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে খুলনার ডুমুরিয়া সদর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে উন্মুক্ত ক্রীড়া প্রতিযোগীতা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার আয়োজন করা হয়েছে। আজ শনিবার(১৮ডিসেম্বর) সকাল ১০টা হতে দিনব্যাপি ডুমুরিয়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতা প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন স্হানীয় ইউপি চেয়ারম্যান গাজী হুমায়ুন কবির বুলু। অতিথি হিসেবে আরো উপস্হিত ছিলেন শিক্ষাবিদ মোকবুল হোসেন জোয়ারদার,ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার,সাংবাদিক আব্দুল লতিফ মোড়ল,সৈয়দ আতিয়ার রহমান,ইউপি সদস্য গাজী আব্দুল গফফার,হুমায়ুন কবির, নব-নির্বাচিত ইউপি মেম্বর আমজাদ হোসেন ফকির ও গাজী আছাবুর রহমান,শফিকুর রহমান,রেজাউল সরদার,জাহাঙ্গীর হাওলাদার ও আমিনুর জোয়ারদার। ক্রীড়া প্রতিযোগীয়তায় সার্বিক সহযোগীতায় ছিলেন হাসেম আলী পাইকারি কাঁচা বাজারের পক্ষে মামুন জোয়াদ্দার,ডুমুরিয়া বাজার ডিপু মালিক সমিতির পক্ষে শফিকুল ইসলাম লিটু ও ইমরান হোসেন শেখ ,আনোয়ারা মৎস্য আড়ৎ এর পক্ষে আবুল হোসেনগাজী,রোকোনুজ্জামান,গাজী ইসহাক,ডুমুরিয়া টাইগার স্পোর্টিং ক্লাবের পক্ষে আরিয়ান খান ও জাহিদ হাসান সবুজ প্রমূখ। শিশু থেকে বৃদ্ধ সকল বয়সী মানুষের জন্যে ক্রীড়া প্রতিযোগীতায় দৌড়,লম্বা লাফ,বিস্কুট দৌড়,ফুটবল প্রতিযোগী,হাড়িভাঙ্গাসহ বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।খেলা পরিচালনার দায়ীত্বে ছিলেন শিক্ষক সমরেশ মন্ডল ও আব্দুল্লাহ কবির।শেষ বিকেলে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT