1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

মহানবীকে (সাঃ)নিয়ে কটূক্তির প্রতিবাদে চুকনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্টিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ২৫২ বার পঠিত

সরদার বাদশা
নিজস্ব প্রতিনিধি খুলনা।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)ও তার স্ত্রী হযরত আয়েশা (রাঃ)
সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে খুলনা ডুমুরিয়ার
চুকনগর ইমাম পরিষদ ও ,রাসুল প্রেমী তওহিদী জনতার উদ্যোগে আজ (১৯শে জুন রবিবার) বিকাল ৩টায়, বিক্ষোভ মিছিল নিয়ে
চুকনগর বাসষ্টান্ড হতে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চুকনগর বাসষ্টান্ড চত্তরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোস্তমপুর মহিলা মাদ্রাসার মোহাতামিম আবু সাঈদ’র সভাপতিত্বে,বক্তব্য রাখেন সরদার দৌলত হোসেন,চুকনগর স্টান্ড মসজিদের ইমাম ও খতিব ইউছুফ আজাদীসহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা বলেন,বিশ্ব নবীর অপমান সইবে নারে মুসলমান, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে এর তীব্র নিন্দাজ্ঞাপন করেন।পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। এছাড়াও বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে মন্তব্য করেছেন তা ন্যক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।বক্তারা আরও বলেন, ভারতের সরকার দলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দশ্য প্রনোদিতভাবে ইসলামকে অবমাননা করে রাসুল (সাঃ)-কে নিয়ে কটুক্তি করেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT