1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

মহম্মদপুরে সড়ক দূর্ঘটনায় সুমাইয়া (৪)নামে এক শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৪ বার পঠিত

মাগুরা জেলার মহম্মদপুর সদরের শেখ হাসিনা সেতুতে সড়ক দূর্ঘটনায় সুমাইয়া (৪)নামে এক শিশুর মৃত্যু হয়েছে।আজ মঙ্গলবার বিকাল আনুমানিক ৫ ঘটিকার সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় মটর সাইকেল চালক সোহান সাজিদ নামের দু’জন গুরুত্বর আহত হয়েছে । আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হসপিটালে পাঠানো হয়েছে।

জানা যায়, আজ মঙ্গলবার বিকালে মহম্মদপুর উপজেলার শেখ হাসিনা সেতুতে পরিবারের সঙ্গে সুমাইয়া (৪) ঘুরতে আসলে এই দুর্ঘটনা ঘটে । সুমাইয়া বোয়ালমারী উপজেলার হাটখোলা গ্রামের গোলজার শেখের কন্যা । আহত সোহান ও সাজিদ আলফাডাঙ্গা উপজেলার বাজরা গ্রামের বাসিন্দা।

সুমাইয়া (৪) বাবা মায়ের সাথে ব্রীজের উপর থাকলেও হঠাৎ করে সে বাবা মায়ের চোখের আড়ালে পথের মধ্যে চলে আসে। এসময় মটরসাইকেলে আসা সোহান ও সাজিদ নিয়ন্ত্রণ হারিয়ে সুমাইয়াকে চাপা দেয় ও তারা ব্রীজের সাইডে সাজোরে ধাক্কা খায়। গুরুত্বর আহত অবস্থায় সুমাইয়া, সোহান ও সাজিদকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোকছেদুল মোমীন সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে , মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রামানন্দ পাল,এবং সহকারী কমিশনার (ভুমি) জনাব মো: দবির উদ্দিন ও মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT