1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

মহম্মদপুরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩১৫ বার পঠিত

 

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফান্সের মাধ্যমে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’র ৯১তম জন্মবার্ষিকী এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক-২০২১ প্রদান অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
রোবিবার সকালে মাগুরার মহম্মদপুর উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের হল রুমে এই ভিডিও কনফান্সের সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়।

এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটন, আমিনুর রহমান কলেজের অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ হাই মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আব্দুস সোবাহান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: নাসির উদ্দীন সরকার ও জেলা মহিলা যুবলীগের যুগ্ম আহবায়ক শারমিন আক্তার রুপালী প্রমূখ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুনের সঞ্চালনায় আলোচনা সভা শেষে উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন এবং মাথাপিছু ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা বিতরণ করেন অতিথিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT