1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ময়মনসিংহের ফুলপুরে পুকুর থেকে মহিলার লাশ উদ্ধার ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২০৫ বার পঠিত

ময়মনসিংহের ফুলপুরে হোসেনপুর ডিগ্রি কলেজ সংলগ্ন ময়মনসিংহ-শেরপুর সড়কের পাশে পুকুর থেকে রবিবার সকালে মজিদা বেগম (৫০) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার ভাইটকান্দি উত্তর পাড়া গ্রামের আলাল উদ্দিন ফকিরের স্ত্রী।
জানা যায়, ফুলপুর উপজেলার ভাইটকান্দি উত্তরপাড়া গ্রামের বৃদ্ধা মজিদা বেগম গত ২/৩ দিন পূর্বে বাড়ী হতে বের হন। পরবর্তীতে তাকে তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে পায় নাই। রবিবার (২৩ জানুয়ারি) সকালে স্থানীয় লোকজন হোসেনপুর ডিগ্রি কলেজ সংলগ্ন ময়মনসিংহ-শেরপুর সড়কের পাশে পুকুরে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন এসে এই লাশ নিখোঁজ মজিদা বেগমের বলে সনাক্ত করেন। তার পরিবারের লোকজন জানায়, মজিদা বেগম মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন। প্রায় সময়ই তিনি বাড়ী থেকে নিখোঁজ থাকতেন।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT