1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

মনোহরগঞ্জে ইউপি নির্বাচনে চেয়ারম্যান- মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৪৯৮ বার পঠিত

রবিউল হোসাইন সবুজ, স্টাফ রিপোর্টার:

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার মনোহরগঞ্জে ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীসহ ১২৯ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। এছাড়াও সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে আরো ১১৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ৩ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ছিলো। যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিলো ৬ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জানুয়ারি মনোহরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিপরীতে আর কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় ১১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন। অপরদিকে সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে একক প্রার্থী হওয়ায় আরো ১১৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তার মধ্যে সাধারণ মেম্বার পদে ৮৮ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩০ জন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ নাজির হোসেন মিয়া জানান, চেয়ারম্যান পদে একক প্রার্থী হওয়ায় বাইশগাঁও ইউনিয়নে আলমগীর হোসেন, সরসপুর ইউনিয়নে আব্দুল মান্নান, হাসনাবাদ ইউনিয়নে কামাল হোসেন, ঝলম উত্তর ইউনিয়নে আব্দুল মজিদ খাঁন রাজু, ঝলম দক্ষিণ ইউনিয়নে আশিকুর রহমান হিরণ, মৈশাতুয়া ইউনিয়নে মফিজুর রহমান, লক্ষণপুর ইউনিয়নে মহিন উদ্দিন চৌধুরী, খিলা ইউনিয়নে আল আমিন ভূঁইয়া, উত্তর হাওলা ইউনিয়নে আব্দুল হান্নান হিরণ, নাথেরপেটুয়া ইউনিয়নে আব্দুল মান্নান চৌধুরী এবং বিপুলাসার ইউনিয়নে ইকবাল মাহমুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ মেম্বার পদে আরো ৮৮ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিপুলাসার ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে এবং মৈশাতুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড ও ঝলম উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাধারণ মেম্বার পদে একাধিক প্রার্থী থাকায় এই ওয়ার্ডগুলোতে আগামী ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT