1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

মনোমুগ্ধকর আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ডিডিপির কবি কন্ঠে কবিতা পাঠ ও মাসিক সংগীতানুষ্ঠান সুরের মেলা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৩ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি।।

 

মনোমুগ্ধকর আবৃত্তি ও সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠিত হলো ঈশ্বরদীর স্বনামধন্য সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ডিডিপির নিয়মিত আয়োজন কবি কন্ঠে কবিতা পাঠ ও সংগীতানুষ্ঠান মাসিক সুরের মেলা।

গতকাল ১০ সেপ্টেম্বর’২১ রাতে ডিডিপির নিজস্ব কার্যালয়ে ডিডিপির চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংসন সম্পাদক, সিনিয়র সাংবাদিক, কবি, কলামিষ্ট, গীতিকার, সুরকার, সমাজ সেবক, সংগঠক ও শিল্পী সূফি সাধক গুরুজি এস এম রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সন্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ও ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট ঈশ্বরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজাপুর ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ রাশিদুল আওয়াল রিজভী।

বর্ণাঢ্য এই আয়োজনে যে সকল কবি ও শিল্পী আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন তারা হলেন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব রানা, ইলমাতুল ইসলাম রুপা, রাসেল মাহমুদ, নুরে আলম সিদ্দিক নাহিদ, খাজা রিপন চিশতি, মুনমুন আক্তার, ডাঃ ইউনুস আলী, মিঠুন হোসেন, হাসান আহমেদ, সুজন আলী, মনির হোসেন, বাউল আমজাদ হোসেন, বাউল সাঈদুল ইসলাম, বাউল আবুল কালাম, বাউল তরিকুল ইসলাম, সুবল কুমার পাল, কালাম আজাদ, মেহেদী হাসান, বিনয় দাস, সাঈদ হাসান লিমন, আসাদুল ইসলাম, মোখলেসুর রহমান, কমল দাস, মাহাবুল ইসলাম, এস এম রাজা প্রমূখ।

প্রায় ৬ ঘন্টা দীর্ঘস্থায়ী এই মনোমুগ্ধকর অনুষ্ঠানটি উপস্থিত দর্শক শ্রোতাদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT