1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

মধুপুরে বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২১৪ বার পঠিত

আঃ হামিদ মধুপুর ( টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে মহান বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে মধুপুর থানা চত্তরে ৫০ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। সকাল ৭ ঘটিকায় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও পুলিশ প্রশাসনের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পন ও শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। পরে রাণি ভবানী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা কুচকাওয়াজ, শারিরীক কসরত প্রদর্শন, চিত্রাঙ্কন, রচনা, সঙ্গীত, নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর আলোচনায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু মধুপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফিউদ্দিন মনি, পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, সহকারি পুলিশ সুপার শাহীনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামালসহ বিভিন্ন ইউনিনের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এদিকে মধুপুর উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, মধুপুর প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে কর্মসূচি পালন করে।
বিকেলে মধুপুর রানীভবানী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে সারাদেশের সাথে এক যোগে শপথ বাক্য পাঠ হয়। সন্ধায় মধুপুর অডিটোরিয়াম হল রুমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT