1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

মধুপুরে পূর্ব শত্রুতার জের ধরে মৎস্য খামারে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৮৬ বার পঠিত

মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ

পূর্ব শত্রুতার জের ধরে টাঙ্গাইলের মধুপুরের নির্ঝর মৎস্য খামার ও মিরাজ ফিসারী এন্ড ফিস ফিডের দুটি পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে।
উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নের হাসিল গ্রামে এই ঘটনা ঘটেছে। সোমবার (১৪ ডিসেম্বর) মৎস্য খামারের মালিক মো. আতিকুর রহমান বাদি হয়ে মধুপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
জানা যায়, উপজেলার মির্জাবাড়ী ইউনিয়নে নির্ঝর মৎস্য খামার ও মিরাজ ফিসারী এন্ড ফিস ফিড নামক প্রতিষ্ঠানের মালিক আতিকুর রহমান মৎস্য প্রজেক্ট করে মাছ চাষ করে আসছে। তাদের দুটি পুকুরে রোববার রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। সকালে আতিকুর রহমানের বাড়ির লোকজন দেখতে পায় পুকুরের মাছ মরে ভেসে উঠছে।
মৎস্য খামারের মালিক আতিকুর রহমান জানান, আমি কালচার পুকুর ও নার্সিং পুকের মাছ ও মাছের পোনা উৎপাদন করে থাকি। বালিয়া চরা গ্রামের জুলহাস উদ্দিন, মিজানুর রহমান, মফিজ উদ্দিন, মিনহাজ উদ্দিনসহ কয়েকজনের সাথে দ্ব›দ্ব চলছে। ১০/১২ দিন আগে শালিশী বৈঠকেও বাকবিতন্ডা হয়েছে। সে সময় তারা আমার এবং পুকুরের ক্ষতি করবে বলেও হুমকি দেয়। রাতের আঁধারে তারাই আমার পুকুরের মাছ বিষ দিয়ে মেরে ফেলেছে। এতে প্রায় সাড়ে ১১ লাখ টাকার ক্ষতি করেছে তারা। আমি তাদের বিরুদ্ধে মধুপুর থানায় অভিযোগ দায়ের করেছি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বলেন, বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত করে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT