1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন। কেশবপুরে এনসিপি’র উদ্যোগে শহীদ তৌহিদুর রহমানের কবর জিয়ারত। ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে কালীগঞ্জে বিশেষ উচ্ছেদ অভিযান। সুন্দরবন রক্ষায় লং মার্চ ফর ফরেস্ট। সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়-(ইউএনও), এটিএম কামরুল ইসলাম।

মতলব উত্তরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কার্যক্রম শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৫১ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে ছেংগারচর বাজারে অবস্থিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল।

 

উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাম্মেল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।

 

আরো বক্তব্য রাখেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মিয়া মো. জাহাঙ্গীর, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম লস্কর, বীর মুক্তিযোদ্ধা আ. সাত্তার প্রমূখ।

 

পরে আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ আখতার হোসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT