1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

মতলবে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭২ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী, চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাহমুদা আক্তার নামের দুই বছর বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

 

১৫ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় উপাদী ইউনিয়নের পিংড়া বাজার প্রধানীয়া বাড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে। নিহত শিশু মাহমুদা আক্তার ওই বাড়ির সাইফুল ইসলামের মেয়ে।

 

নিহত শিশুটির ফুফু সালমা বেগম জানান, তার ভাইয়ের মেয়ে শিশু মাহমুদা আক্তার বুধবার সন্ধ্যায় মাগরিবের কিছুক্ষণ পূর্বে তার মাকে খুঁজতে গিয়ে খেলার ছলে বাড়িতে থাকা একটি পুকুরের পানিতে পড়ে যায়।

 

এদিকে তার মা মাগরিব নামাজ শেষ করে মেয়েকে ঘরে দেখতে না পেয়ে অনেক খুঁজাখুঁজির পর পুকুরের পানিতে ভেসে উঠতে দেখেন। তারা তাকে ওই অবস্থায় দেখে প্রথমে ভেবেছেন শিশুটির মৃত্যু হয়েছে।

 

পরবর্তীতে তার হাত-পা নড়তে দেখে তারা তাকে সেখান থেকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT