1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

মতলবে নারায়ণপুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২১০ বার পঠিত

মোঃ রিফাত পাটোয়ারী চাঁদপুর জেলা প্রতিনিধিঃ

 

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুরে গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মো.আলী আকবর (৬০) নামে এক বৃদ্ধের

মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

৮ সেপ্টেম্বর বুধবার দুপুরে ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এই ঘটনা ঘটে। উন্নত চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

 

নিহতের পরিবার জানায়, মো. আলী আকবর দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করেন। ঘটনার দিন তিনি পাশের বাড়ির ইব্রাহিমদের একটি কড়ই গাছ কাটার চুক্তিতে কাজে যান। সে গাছে উঠে ডালপালা কাটার সময় অসাবধানতাবশত উপর থেকে ছিটকে নিচে পরে যায়। এতে আলী আকবরের মাথা ও মুখমন্ডল থেতলে যায়।

 

সাথে সাথে স্থানীয় ও পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করে।

 

হাসপাতালের এম্বুল্যান্স চালক দেলোয়ার হোসেন জানান, ঢাকা যাওয়া পথে আলী আকবরের নিজ গ্রাম নারায়নপুরে পার হবার পথে তিনি মারা যান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT