
পরেশ দেবনাথ বিশেষ প্রতিনিধি।
মণিরামপুর।সাংবাদিক পুত্র ফারদিন শাহরিয়ার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে। সে ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই।
ফারদিন শাহরিয়ার মণিরামপুরে প্রেসক্লারেব নির্বাহী সদস্য, মণিরামপুর সাহিত্য পরিষদের সভাপতি, বিশিষ্ট কবি ও ঝিকরগাছা উপজেলার রঘুনাথনগর কলেজের বাংলা বিষয়ের সহকারী অধ্যাপক হোসাইন নজরুল হক এবং বিআরডিবির অবসরপ্রাপ্ত মাঠ সংগঠক ফাতেমা খানম-এর ছেলে। সে তার দুই ভাইয়ের মধ্যে ছোট। তার এই সাফল্যের জন্য মণিরামপুর প্রেসক্লাবের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ সদস্যরা শুভেচ্ছা জানিয়েছেন। সে তার গর্বিত পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।
অন্যদিকে ফারদিন শাহরিয়ারের বড় ভাই ফাহিম শাহরিয়ার শেখ বোরহান উদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ হতে এবছর রাষ্ট্র বিজ্ঞানে (অনার্স) ফাইনাল পরীক্ষা সম্পন্ন করেছে। পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া/আশির্বাদ প্রার্থনা করেছেন।
ছবিঃ
১০/০৮/২৬