1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন সোনামুখীর সংরক্ষিত মহিলা প্রার্থী বিলকিছ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

ব্যাপক সাড়া পাচ্ছেন বিলকিছ খাতুন। তিনি ১ নং সোনামুখী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য প্রার্থী। আসন্ন পঞ্চম ধাপের আগামী ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি এবার প্রথমবারের মতো লড়েছেন মাইক প্রতীক নিয়ে। এরইমধ্যে গানের তালে তালে আর বাহারি কথার ফুলঝুরিতে চলছে তার প্রচারণা। নিজের গ্রাম আর স্বামীর গ্রাম পাশাপাশি হওয়ায় তিনি দুই গ্রামেই বেশ জনপ্রিয়। পাশাপাশি অন্য গ্রামগুলোতেরও রয়েছে তাদের ব্যাপক নেটওয়ার্ক । ভোটারগণও মাইক মার্কায় ভোট দিতে ভোটের মাঠে যাবার প্রস্তুতি শুরু করেছেন। গত কয়েকদিনের প্রচারণা দেখে এখন তারা এই সিদ্ধান্ত নিচ্ছেন।
প্রতীক পেয়েই তিনি ভোটারদের নিকট পৌঁছে গেছেন। সাড়াও পাচ্ছেন এখন। ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন বলে অনেকে ভোটারই নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন। ভোটারদের নিকট তিনি একজন সৎ ও যোগ্য ও সমাজদরদী মহিলা হিসেবে পরিচিত।তার সাথে এলাকার যুবক,মুরব্বী ও আলেমগণ চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা।এলাকার মানুষের বিপদে আপদে নানা কাজে সহযোগিতার হাত বাড়ানো বিলকিছ জানান, ভোটারগণ যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। আমি এরইমধ্যে গ্রামের গরিব অসহায়দের পাশে দাঁড়িয়েছি। যদি প্রভাবমুক্ত সঠিক নির্বাচন হয় তাহলে আমি আশাবাদী। আশা করি প্রশাসন এই বিষয়ে দৃষ্টি দেবেন। আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছি। আশা করি ভালো কিছু হবে ইনশা আল্লাহ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT