1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন। কালীগঞ্জে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (সা.)’র জসনে জুলুস। কেশবপুরে স্বাস্থ্য সুরক্ষায় ফ্রি হেলথ ক্যাম্প অনুষ্ঠিত। খুলনায় গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলি উদ্ধার, আটক -১। কালীগঞ্জ থানা পুলিশ ২ ডাকাত গ্রেফাতার করছে।

ভৈরবে অতিরিক্ত চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে মারধর,থানায় জিডি।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৭৬ বার পঠিত

ভৈরব প্রতিনিধি মোঃসনজু মিয়া।

বন্দরনগরী ভৈরবে অতিরিক্ত চাঁদা না দেয়ার কারণে এক কাপড় ব্যবসায়ীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে।
এঘটনায় ভুক্তভোগী দোকানী রাসেল মিয়া জীবনের নিরাপত্তার জন্য ভৈরব থানায় অভিযুক্তদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন। সে ভৈরব শহরের কালিপুর গ্রামের ১১ নং ওয়ার্ডের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ ওসমান গণি মিয়ার বাড়ীর বরজু মিয়ার ছেলে।

ভুক্তভোগী ব্যবসায়ী রাসেল মিয়া অভিযোগ করে বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে কাপড়ের ব্যবসা করেন তিনি। সেখানে ব্যবসা করতে গিয়ে প্রতি সপ্তাহে ৭০০টাকা চাঁদা দিয়ে আসছেন আতিক মিয়া নামক ওই ব্যক্তিকে। তারমত আরো ৮ থেকে ১০জন দোকানীর কাছ থেকে ক্ষমতার প্রভাব দেখিয়ে জোরপূর্বক প্রতি সপ্তাহে নিয়মিত চাঁদা নেন ওই অভিযুক্ত ব্যক্তি। গতকাল ৯মে, সোমবার আতিক মিয়া কতিপয় লোকজনকে সাথে নিয়ে তার দোকানে এসে এখন থেকে নির্ধারিত ৭০০ টাকার পরিবর্তে ২ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত দুই হাজার টাকা দিতে রাজি না হওয়ায় ওই দোকানীর হামলা চালিয়ে জনসম্মূহে তাকে মারধর করেন আহত করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় ভুক্তভোগী ব্যবসায়ীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন বলে জানান। অভিযুক্ত ও হামলাকারীরা হলো, ভৈরবপুর গ্রামের মৃত জালু মিয়ার ছেলে আতিক মিয়া (৫৬), আজগর আলীর ছেলে মনির হোসেন (৩০) ও চন্ডিবের গ্রামের জামাল মিয়া (৩১) সহ অজ্ঞাত কয়েকজন ব্যক্তি।
এ ঘটনায় ৯মে গত সোমবার ভৈরব থানার জিডি করার পরদিন মঙ্গলবার দপুরে ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর ও গণমাধ্যম ও মানবাধিকার সংস্থায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান। তিনি এঘটনার সঠিক বিচার ও দৃষ্টান্ত শাস্তি দাবি করেন।
এই বিষয়ে সুষ্ট সমাধানের জন্য অভিযুক্ত ব্যক্তিদের কে জিজ্ঞেসা বাদের জন্য মোবাইলে যোগাযোগ করে না পেয়ে তার আত্বীয়ের সাথে মুঠো ফোনে বিস্তারিত কথা বললেও সমাধানের ব্যাপারে কেউ এখনো পর্যন্ত এগিয়ে আসেনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT