1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

ভারতে পাচার হওয়া চার তরুণী দেশে ফিরলেন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

অবৈধ পথে ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি তরুণী দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে এক বছর পর তাদেরকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

তরুণীরা হলেন, জুঁই আক্তার শাহিনুর (২৪), রওশন আরা (২২),রওশন আরা সাথী (২৫) ও নাসরিন শামীম (২৩)।এরা সাতক্ষীরা, নারায়ণগঞ্জ ও বাগেরহাট জেলার বাসিন্দা।

জানা যায়, অভাব অনটনের সংসারে ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে এক বছর আগে অবৈধ পথে তারা ভারতে পাড়ি জমায়।

ভারতের হায়দ্রাবাদে বাসা বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশ তাদের আটক করে। পরে সেখান থেকে কো-রেসকিউ নামে একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। এসময় দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি চালাচালির এক পর্যায়ে স্বদেশ প্রত্যাবর্তন আইনে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহম্মেদ জানান, ফেরত আসাদের যশোর জাস্টিজ এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহন করে, তারাই তরুণীদের নিজ পরিবারের কাছে তুলে দেবেন।

জাস্টিস এন্ডকেয়ারের যশোর শাখার সিনিয়র প্রোগ্রামা অফিসার মো. মুহিত হোসেন জানান, সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে পাচারকারীরা ভাল কাজের লোভ দেখিয়ে এদেরকে ভারতে পাচার করে। এসব তরুণীদের নাম ঠিকানা সংগ্রহ করে দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ট্রাভেল পারমিটে দেশে ফেরত আনা হয়। ফেরত আসা তরুণীরা যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চায় সব ধরণের সহযোগীতা প্রদান করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT