1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
প্রেসক্লাবে ঢুকে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলা, সড়ক অবরোধ করে বিক্ষোভ। খুলনায় পিস্তল ও গুলিসহ দু’জন আটক। শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয়। কয়রার মহারাজপুর ইউনিয়নের বিএনপির একক প্রার্থী হতে চান ‘ক্লিন ইমেজের’ নেতা শরিফুল। নড়াইলে বৈশাখী অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন। বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। অনিয়মে জর্জরিত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে। কয়রায় সুন্দরবনের বনজ সম্পদ রক্ষা ও বনদস্যু নির্মূলে মতবিনিময় সভা। পরীক্ষা না দিয়ে পাস করানোর ধারা বদলাতে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী। লবণচরা থানা ভবনের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন আইজিপি।

ভান্ডারিয়ায় সাবান কিনতে গিয়ে মাদরাসা ছাত্রী গণধর্ষণের শিকার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭২ বার পঠিত

এম এফ এইচ রাজু পিরোজপুর প্রতিনিধিঃ

 

পিরোজপুরের ভান্ডারিয়ায় পঞ্চম শ্রেণি পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে উঠেছে চার যুবকের বিরুদ্ধে। উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চড়াইল গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বিগত পাঁচ বছর পূর্বে তার পিতামাতার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে ছাত্রীটি নানা বাড়ি থেকে স্থানীয় একটি মাদরাসায় পড়াশুনা করতো।

ছাত্রীর নানা তানজের আলী জানান, শুক্রবার রাত ৭ টার দিকে নাতনি বাড়ির পার্শ্ববর্তী আব্দুল হালিমের দোকানে সাবান কিনতে যায়। এরপর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ঘন্টা দুয়েক খোজাঁখুজি শেষে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা। তিনি আরো বলেন, আমার নাতনী আত্মরক্ষার্থে প্রতিবেশী মিজানের ঘরে আশ্রয় নেয়।

 

শিশুটির বড় খালা বিলকিস জানান, সাবান কিনতে গেলে তাকে একই গ্রামের সবুজ মোল্লার ছেলে সাকিব জোরপূর্বক পাশর্বতী হাওলাদার বাড়ির সুপারি বাগানে নিয়ে যায়। এসময় সাকিবসহ দলবেধেঁ ধর্ষণ করে লিটন হাওলাদারের ছেলে সিরাজ, মোঃ আলোর ছেলে সাহেন শাহ এবং মোঃ মিজানের ছেলে সজিব।

 

নাম প্রকাশ না করার শর্তে এক যুবক জানান, এ ঘটনা জানাজানি হলে ধামাচাপা দিতে স্থানীয় টেম্পু চালক জাহাঙ্গীর মাঝি ও রাছেল মাঝির নেতৃত্বে দুই হাজার টাকায় মিমাংসা করা হয়। শনিবার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তিভোগী ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

 

স্থানীয় ইউপি সদস্য এবিএম নাজমুল হাসান বাশার জানান, শনিবার সকালে ঘটনাটি জেনেছি। বাড়ি না থাকায় বিস্তারিত জানার সুযোগ হয়নি।

অভিযুক্তদের বক্তব্য জানতে বাড়িতে গিয়ে ঘরে তালাবদ্ধ পাওয়া গেছে। প্রতিবেশীরা জানান ঘটনার পর তারা পালাতক রয়েছে।

 

 

 

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বিশ্বাস বলেন, শনিবার সকালে খবর পেয়ে ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত একজনের বিরুদ্ধে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT