1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

বেনাপোল বাজার পরিদর্শন করলেন সেনাবাহিনী

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০
  • ২৬৯ বার পঠিত

 

মোঃ সাগর হোসেন,বেনাপোল প্রতিনিধিঃ মহামারী করোনার হাত থেকে মুক্তি পেতে বিশ্ববাসী এখন সোচ্চার। প্রতিটি দেশ দেশের নিজস্ব ব্যবস্থাপনায় করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চলেছেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। সারা বিশ্বের নাই করো না আতংকে ভুগছে আমাদের দেশের মানুষ। বাংলাদেশ সরকারের বিষয়টির প্রতি গুরুত্ব দিয়ে জেলা-উপজেলার প্রশাসন দপ্তরে জনসচেতন মূলক প্রচার মাইকিং সহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। এ ব্যাপারে সকল নিরাপত্তা বাহিনীর পাশাপাশি দেশের সর্বোচ্চ শক্তিশালী বাহিনীর সেনা সদস্যদের মাঠে নামানো হয়েছে। উপজেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে এ সকল নিরাপত্তা বাহিনী কাজ করবে বলে সরকার নির্দেশনা প্রদান করেছেন।গতকাল

বুধবার(২৫ শে মার্চ) সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে করোনা ভাইরাস সম্পর্কে বিভিন্ন সচেতনামূলক দিকনির্দেশনা দিয়েছেন। সেনাবাহিনী এবং অন্যান্য প্রতিরক্ষা বাহিনীদের কে উপজেলা ম্যাজিস্ট্রেটে এর নির্দেশ মোতাবেক নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। সরকারি ঘোষণা অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্কুল-কলেজ-মাদ্রাসা সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান এবং সকাল ১০টা থেকে বেলা ১২ পর্যন্ত ব্যাংকিং সুবিধা চালু রেখে অন্যান্য সকল অফিস-আদালত বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র ডাক্তার-খানা ওষুধের দোকান ক্লিনিক এবং হাসপাতাল ব্যতীত বাজার এলাকার প্রত্যেকটি দোকানপাট এমনকি চায়ের দোকান বন্ধ ঘোষণা করা হয়েছে। একের অধিক একত্রে চলাফেরা করা যাবেনা ইত্যাদি নির্দেশনা দিয়ে উপজেলা প্রশাসন কাজ করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার(২৬ শে মার্চ) দেখা গেল শার্শা উপজেলা ম্যাজিস্ট্রেট সরকারি কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরীর সেরকম একটি কার্যক্রম। সেনাবাহিনী সহ সরকারের অন্যান্য নিরাপত্তা বাহিনী নিয়ে তিনি আজ সকালে বেনাপোল বাজার পরিদর্শন করেন।পরিদর্শন শেষে ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম সাংবাদিকদের জানান, এখানে ভয়ের কিছু নেই, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে সরকারি নির্দেশনা জননিরাপত্তা প্রদান করা হচ্ছে। এ সকল কাজে জনসাধারণের সহযোগিতা একান্তই কাম্য, তা না হলে এ রোগ থেকে কিছুতেই পরিত্রান পাওয়া যাবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT