1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১২ টি স্বর্ণবারসহ পাচারকারী আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১৮৩ বার পঠিত

মোহাম্মদ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তের মসজিদ বাড়ি পোস্ট থেকে শুক্রবার রাত্ ৯ টার সময় ১২ টি স্বর্নবারসহ কামরুল হাসান (২০) নামে এক পাচারকারী আটক করেছে ২১ বিজিবি সদস্যরা।

আটক কামরুল হাসান বেনাপোল পোর্টথানাধীন পুটখালী উত্তর পাড়া গ্রামের কুদ্দুস আলীর ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একদল স্বর্ণ পাচারকারী অবৈধভাবে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণের চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে খুলনা ২১ বিজিবি অধিনস্থ পুটখালী বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করে ১২ টি স্বর্ণের চালানসহ একজন পাচারকারীকে আটক করা হয়।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই-এলাহ জানান, বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১২ টি স্বর্ণবারসহ একজন পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত স্বর্ণের ওজন ২কেজি ৩ ৯৫ গ্রাম। আটককৃত স্বর্ণের আনুমানিক সিজার মূল্য এক কোটি তেষট্টি লক্ষ তেত্রিশ হাজার নয় শত টাকা।, আটক আসামির বিরুদ্ধে স্বর্ন পাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT