1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
সুন্দরবনের দস্যু বাহিনীর ৫২ জনের আত্মসমর্পণ। বিলাইছড়িতে সাপ্তাহিক চৌকিদার প্যারেড অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা রক্ষায় চৌকিদারদের সতর্ক থাকার নির্দেশ। জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সাথে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন-এমপি, ফজলুল হক মিলন। কেশবপুরে সহকারী কমিশনার (ভূমি) কাজী মেশকাতুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। বিলাইছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। পাটকেলঘাটায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত। তালায় দুর্নীতিবাজ নায়েব তারক চন্দ্র মন্ডলের খুটির জোর কোথায , তার বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ। তালায়  বি,সি,আই,সি ও বি,এ,ডি,সি সার ডিলারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত । কেশবপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন।

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম (৯৬) আর নেই

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩২৬ বার পঠিত

বার্তাসেবা রিপোর্ট: বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মা মালেকা বেগম (৯৬) আর নেই। গতকাল সকালে ভোলা সদর উপজেলার মৌটুপি গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৭ আগস্ট অসুস্থ হয়ে পড়লে তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে মালেকা বেগমকে ঢাকায় নিয়ে সিএমএইচে ভর্তি করা হয়। গত ৩ সেপ্টেম্বর তাকে ভোলায় নিয়ে আসা হয়। বাদ আসর আলীনগরের ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি।

শোক বার্তায় এ বীর মাতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ভোলার গর্বিত সন্তান। আমি তাঁর মাকে মায়ের মতো ভক্তি করতাম।

আরও শোক প্রকাশ করেন সংসদ সদস্য আলী আজম মুকুল, নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT