1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন,আত্মহত্যার হুমকি ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫৭ বার পঠিত

এইচ এম আব্দুল্লাহ আল মাহবুব  তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ।

 

সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন যাবত অনশনে বসেছেন হাসি খাতুন (২২) নামের এক তরুণী প্রেমিকা। প্রেমিক কাউছার হোসেন তাড়াশ উপজেলার পৌর এলাকার কাউরাইল মহল্লার মোঃ জামাল উদ্দিনের ছেলে।

 

 

ওই তরুণী জানান, প্রেমিক কাওসার তাকে বিয়ে না করলে তার বাড়িতেই আত্মহত্যা করবেন তিনি। প্রেমিকা হাসি খাতুন পাশ্ববর্তী খুটিগাছা মহল্লার হারেজ আলীর মেয়ে।

 

 

এ ব্যাপারে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো: বাবুল শেখ নিশ্চিত করে জানান, বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

 

সরেজমিন তরুণী হাসি খাতুন জানান, স্কুল জীবন থেকেই কাওসারের সাথে তার গভীর প্রেমের সম্পর্ক চলে আসছে। সে বিভিন্ন সময়ে আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে স্ত্রীর মতো ব্যবহার করেছে। কিন্তু সম্প্রতি প্রেমিক কাওসার অন্যত্র বিয়ের চেষ্টা চালাচ্ছে এবং আমাকে এড়িয়ে চলছে। আমি অন্যত্র বিয়ের বিষয়টি জানতে পেরে মোবাইল ফোনে তার সাথে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা চালাই কিন্তু যোগাযোগ করতে ব্যর্থ হই। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে আমি অনশন করছি। কাওসার আমাকে বিয়ে না করলে এ বাড়িতেই আমি জীবন দিয়ে দিবো।

 

এ দিকে বাড়িতে প্রেমিকা হাসি খাতুনের অনশনের খবর পেয়ে প্রেমিক কাওসার বাড়ি থেকে পালিয়েছেন।

 

তবে এ ব্যাপারে কাওসারের বাবা জামাল উদ্দিন বলেন, হাসির অভিভাবক ও গ্রাম্য প্রধানদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

 

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফজলে আশিক বলেন, এ ব্যাপারে থানায় কোন অভিযোগ আসেনি।অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT