1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বিশ্বনাথ প্রেসক্লাবের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৪৮৪ বার পঠিত

ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার।

৪০ বছরে পদার্পণ করেছে ঐতিহ্যবাহী বিশ্বনাথ প্রেসক্লাব। ১৯৮৩ সালের ১লা জানুয়ারী প্রতিষ্ঠিত এই প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (১ জানুয়ারী) সন্ধ্যায় ক্লাবের কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐতিহ্যবাহী সার্বজনীন প্রতিষ্ঠান বিশ্বনাথ প্রেসক্লাব ৪০ বছরে পদার্পণ করেছে তা বিশ্বনাথবাসীর জন্য গৌরবের বিষয়। এই ক্লাব অসংখ্য সাংবাদিক সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়ন ও আর্তমানবতার সেবায় অনন্য অবদান রাখছে। ক্লাবের সদস্যরা দেশে-বিদেশে অনেকেই সুনামের সাথে সাংবাদিকতা পেশায় আজও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই অতীতের ন্যায় সততা ও বস্তুনিষ্টার মাধ্যমে ঐতিহ্য অক্ষুন্ন রেখে সদস্যরা প্রেসক্লাবকে এগিয়ে নিয়ে যাবেন এটাই সকলের প্রত্যাশা।

প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের সঞ্চালনায় ছোট্র পরিসরে আয়োজিত কেক কাটা পূর্ববর্তী আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রমাপ্রসাদ চক্রবর্তী, চ্যানেল এস ইউকের লিডর্স এর প্রতিনিধি মো. জাকারিয়া, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম, আব্দুল বাছিত রফি, প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান ও রফিকুল ইসলাম জুবায়ের। স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাবেক কোষাধ্যক্ষ শহিদুর রহমান।
এসময় বিশ্বনাথ থানার এসআই অমিত সিংহ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, মোহাম্মদ আলী শিপন, সদস্য নূর উদ্দিন, আবুল কাশেম, প্রাথমিক সদস্য আহমদ আলী হিরন, সংবাদকর্মী ফারুক আহমদ প্রমুখ উপস্হিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT