1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বিশ্বনাথ এইড ইউকের শীতের কম্বল বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ১৭০ বার পঠিত

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার।

বিশ্বনাথ এইড ইউ.কে’র উদ্যোগে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় সিলেটের বিশ্বনাথে উপজেলার শতাধিক অসহায়-গরীব পরিবারের সদস্যদের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার ২৭ ডিসেম্বর রাতে প্রেস ক্লাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন বিশ্বনাথ এইড ইউ.কে’র সাধারণ সম্পাদক, ওয়ান বাংলা নিউজ ডটকম ইউ.কে’র সম্পাদক ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেইন কয়েছ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে বিশ্বনাথ এইড ইউ.কে সমাজের অসহায়-গরীব মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে। আর এতে বিশ্বনাথ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সার্বিক সহযোগীতা করে যাচ্ছেন। এইডের কার্যক্রম অব্যাহত রাখতে সর্বমহলের সার্বিক সহযোগীতার প্রয়োজন।

প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ এইড ইউকের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত রফি, ট্রাস্টের সিনিয়র ট্রাস্টি আবুল কালাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের।

সভার শুরতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেস ক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, দৈনিক ভোরের ডাকের বিশ্বনাথ প্রতিনিধি আহমদ আলী হিরণ, সংগঠক মিনহাজুর রহমান, লাল মিয়া, নাজমুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT