1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
লবণচরা থানার আলোচিত জান্নাতুল মাওয়া হত্যার দায় স্বীকার অভিযুক্ত তোতা মিয়ার। বিলাইছড়ির ত্যাগী নেতা জয়সিন্ধু চাকমা জেলা পরিষদ সদস্য পদ পেতে আপত্তি কোথায় । বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত। নগরীর ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেল শূন্য, রাতের আধারে অবৈধভাবে তেল বিক্রির হিড়িক। বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত। স্বাধীনতা দিবসে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে বিজিবির শ্রদ্ধা। মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে।

বিশ্বনাথে লেচু মিয়া স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ১৫০ বার পঠিত

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার।

বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ও সাহিত্যিক, সিলেট উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, আমাদের সমাজের অধঃপতনের প্রধান কারণ হচ্ছে নৈতিক মূলবোধের অভাব। ইসলামের মৌলিক শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজ আজ ধ্বংসের দারপ্রান্তে। কবি বলেন, আমাদের সমাজে ইসলাম ধর্মের নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) এর আদর্শ ও জীবনব্যবস্তা বাস্তবায়নের মাধ্যমে মুক্তি ও শান্তি সম্ভব। তিনি ছাত্রছাত্রীদের জ্ঞান অর্জনের পরামর্শ দেন এবং বলেন জ্ঞানই আসল শক্তি। আমরা যেন প্রতিদিন কিছু না কিছু শিখি, শিখাটা যেন প্রতিদিনই থাকে আমাদের মধ্যে। পাশাপাশি তিনি আল্লাহকে স্বরণ করার কথা বলেন। কেননা আল্লাহ বলেছেন তোমার আমাকে স্বরণ করো আমি তোমাদের স্বরণ করবো।

বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর সিলেটের বিশ্বনাথ পৌর শহরের আলহাজ্ব লেচু মিয়া স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরষ্কার ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথাগুলো বলেন।

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ইংরেজি শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ও গণিত শিক্ষক জাকির হোসেনের যৌথ (ইংরেজি ও বাংলা) সঞ্চালনায় পুরষ্কার প্রধান অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা’র সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল মুছব্বির।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ মো.নেছার আহমদ, বিশ্বনাথ সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মো.মানিক মিয়া, শাহফিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, হাবিব উল্লাহ মাষ্টার দাখিল মাদ্রাসা’র সুপার মাওলানা শাহিদুর রহমান, শাহফিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিছবাহ উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তাজম্মুল আলী রাজু, বিশিষ্ট ব্যাবসায়ী আবু বকর সিদ্দিক।

মাহজাবিন হাবিব সারার কুরআন তিলাওয়াত ও সুমাইয়া আক্তার সামিরার ইসলামি সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল জামিল আহমদ।
অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন বিশ্বনাথের মেঘনা লাইফ ইন্সুরেন্সের ইনচার্জ সেলিম আহমদ।
শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইহফাজ উদ্দিন, মাহমুদুল হাসান জাকির, আব্দুল আহাদ,মকবুল হোসেন।
ছাত্রছাত্রীদের পক্ষে ইংরেজি বক্তব্য রাখেন জাহিদ হাসান বাপ্পি, ফাতেমা নুর সুমাইয়া, মাজহারুল ইসলাম ফুয়াদ।
প্রতিষ্ঠানে পক্ষ থেকে এবছর এসএসসি তে গোল্ডেন এ প্লাস অর্জন করায় শিক্ষার্থী নাইমা আক্তার এনি কে সিলেট টু ঢাকা বিমানের টিকেট প্রদান করা হয়।

এসময় অন্যানের মধ্যে উপস্হিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য আহমদ আলী হিরন, প্রবাস বাংলা টিভির সিলেট প্রতিনিধি মো. কবির আহমদ, সাংবাদিক ফারুক আহমদ সহ প্রমুখ।
পরিশেষে দুই শতাধিক ছাত্রছাত্রীদের হতে বিভিন্ন পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT