1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

বিশ্বনাথে প্রবাসী পরিবারের উদ্যোগে শীতবস্ত্র ও খাদ্য বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৪৮২ বার পঠিত

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার।

সিলেটের বিশ্বনাথে প্রবাসী পরিবারের উদ্যোগে উপজেলার দেওকলস ইউনিয়নের কালীজুরী গ্রামে প্রবাসী ময়নুল ইসলামের বাড়িতে এলাকার প্রায় ৪ শতাধিক অসহায়-দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুরে মরহুম হাজী আবুল হোসেন ঠাকন মিয়ার ঈসালে সাওয়াব উপলক্ষে মরহুমের পরিবারের সদস্যদের উদ্যোগে এগুলো বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলার বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক।

কালীজুরী গ্রামের প্রবীণ মুরব্বী ইব্রাহিম খানের সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ময়নুল ইসলাম, প্রবীন মুরব্বী সৈয়দুর রহমান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য আবুল কাশেম।
এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী রফিকুল ইসলাম, মিনহাজুর রহমান, সংগঠক সুমন আহমদ, আশিক আলী, রেজাউল করিম, রাসেল আহমদ, খয়ের মিয়া, সুহেল আহমদ, সাজু আহমদ প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT