1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বিশ্বনাথে পল্লী বিদ্যুৎতের পরিচালককে সংবর্ধনা প্রদান ফারুক আহমদ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৫১২ বার পঠিত

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর বিশ্বনাথ জোনাল অফিসের পরিচালক নির্বাচিত হওয়ায় ‘রমা কান্ত দে’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার ২৫ ডিসেম্বর রাতে বিশ্বনাথ প্রেস ক্লাবের কার্যালয়ে রামসুন্দর অগ্রগামি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক আলোকিত বিশ্বনাথের সম্পাদক কাজী মুহাম্মদ জামাল উদ্দিন।

রামসুন্দর অগ্রগামি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থী নূরুল হক মেম্বারের সভাপতিত্বে ও ৯৫ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ কাওছার খানের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন পল্লী বিদ্যুৎতের নব-নির্বাচিত পরিচালক রমা কান্ত দে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রামসুন্দর অগ্রগামি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের শিক্ষার্থী জাকির হোসেন কয়েস, পরতাব আলী, নজরুল ইসলাম, মতিউর রহমান রাসেল, দিলদার হোসেন সেলিম, মোস্তাক আহমদ, হাসান হাফিজ টিপু, মোস্তাক আহমদ, হাফিজুর রহমান লিটন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারন সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, জামাল মিয়া, দৈনিক ভোরের ডাক বিশ্বনাথ প্রতিনিধি আহমদ আলী হিরণ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT