1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বিশ্বনাথের লামাকাজীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক একাধিক প্রতিষ্টানকে জরিমানা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২০৯ বার পঠিত

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার।

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজীতে ভ্রাম্যমান আদালতের ‘জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর’ আইনে চারটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ১৮ জানুয়ারী দুপুরে স্হানীয় উপজেলার লামাকাজী পয়েন্টে ওই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

অভিযানকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯/ (ক) ৩৭, ৫১ ও (খ) ৫৩ ধারায় মেসার্স মোহাম্মদী ফার্মেসীকে ৬ হাজার টাকা, মেসার্স রহমানিয়া ফার্মেসীকে ২ হাজার, মেসার্স জননী ফার্মেসী ৩ হাজার এবং নাইনটি নাইন তন্নি’কে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান ও আদায় করা হয়।
এসময় RAB সদস্যদের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্হিত ছিলেন।

এ বিষয়ে জেলা কার্যালয়ের সহকারি পরিচালক বলেন, বিভিন্ন কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভবিষ্যতে এরকম করলে জরিমানার পরিমান বাড়ানো হবে। এবং আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT