1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম:
শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা।

বিলাইছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১
  • ১৮০ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি ( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ- বিলাইছড়িতে পাহাড়ে সুবিধা ও চিকিৎসাসেবা বঞ্চিত এবং পিছিয়ে পড়া মানুষের মুখে হাসী ফোটাতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

রাঙ্গামাটি রিজিয়ন ও সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এবং বিলাইছড়ি সেনা জোন ৬ বীর -এর ব্যবস্থাপনায় উপজেলা স্টোডিয়াম দীঘলছড়িতে দিনব্যাপী রোগীদের এই চিকিৎসা সেবা দেওয়া হয়।

১৪ ডিসেম্বর মঙ্গলরার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা সেবার অনুষ্ঠান উদ্ধোধন করেন বিলাইছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার বিএ-৮৪১৩ মেজর রাজু আহমেদ, উপ-অধিনায়ক বিলাইছড়ি জোন। এবং আরো উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য জামাল উদ্দিন।

এতে স্টেডিয়ামে মেডিকেল ক্যাম্প করে রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন বিদ্যানন্দ মা ও শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃশিশির কুমার ঘোষ,ডাঃ আসিফ উর রহমান এবং জোনের ক্যাপ্টেন বিপুল কুমার সাহা ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মাহির আশহাব আমিন, সেনাবাহিনীর অন্যান্য সদস্য ও বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্মকর্তা – কর্মচারী এবং অত্র এলাকার মেম্বার ও জন সাধারণ ।

এতে মা ও শিশু অন্যান্যসহ প্রায় ২৫০ জনেরই বেশি মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়।

স্বানীয়রা জানান, চিকিৎসা সেবা পেয়ে খুশীতে
সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং চিকিৎসার শেষে জোনের পক্ষ হতে সেবা নিতে আসা রোগী ও অন্যান্যদের দুপুরের খাবারের সু-ব্যবস্থাও করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT