1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধারসহ -২ ডাকাত গ্রেফতার। কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা। বিলাইছড়িতে বিভিন্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান শুরু ২৮ অক্টোবর, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। বিলাইছড়িতে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদ্‌যাপন। কেশবপুরের শিল্পী ঠাকুর পদ সরকারের গানের সুরে কেটেছে ৭০ বছর। কেশবপুরে দুঃস্থ, অসহায় ও গৃহহীনদের মাঝে বিশেষ অনুদান প্রদান। কেশবপুরে জলাবদ্ধতা নিরসনের পর বেড়েছে মসলাজাতীয় ফসল হলুদের চাষ। প্রয়াণের ১৮ বছরেও জন্মস্থানে নির্মিত হয়নি রাজগুরু অগ্রবংশ মহাথেরোর ভাস্কর্য, বৌদ্ধ সমাজে ক্ষোভ। কালীগঞ্জে জমি দখলের চেষ্টা, গাছ কাটা ও মারধরের অভিযোগ।

কেশবপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে পৌর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেখানেই গিয়ে শেষ করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর-২৬) বিকেলে অনুষ্ঠানে পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা-এর সভাপতিত্বে এবং পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলা যুবদলের আমিনুর রহমান মধু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন বাবুল, কেশবপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা কৃষক দলের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর, জাহাঙ্গীর কবীর মিন্টু, মেহেদী হাসান হিমেল, মেহেদি হাসান শিপন, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক অহেদুর রহমান অন্তু প্রমূখ।
ছবিঃ
২৭/১০/২৬

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT