1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে সব বিষয়ে এ প্লাস পাওয়া ছাত্র ইয়ামিনের ৭ বিষয়ে ফেল, বিস্মিত পরিবার। কেশবপুরে ককটেল বিস্ফোরণে মাহেন্দ্র চালক জুয়েল আহত, আতঙ্কিত এলাকাবাসী। কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী খুন, বাবা-মেয়ে গুরুতর জখম। সাবেক সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। শ্যামনগরে মৎস্য পক্ষে মৎস্য পদক পেল চার ব্যক্তি। কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। বিলাইছড়িতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা । বিলাইছড়িতে ৭ গ্রাম গাঁজাসহ  আটক  -১। হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি সংগঠনের বিরোধ চরমে, সংঘর্ষের আশঙ্কা।। ব্রাহ্মণবাড়িয়ার মানিক প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করে তালাকদিয়ে বিয়ে না করে সংসার করছে।

বিলাইছড়িতে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১১ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি( রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-রাঙ্গামাটির বিলাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ই আগস্ট)  উপজেলা  বিএনপির  উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়, পরে মরহুমা বেগম খালেদা জিয়ার কর্মময় রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর সংগ্রামী অবদানের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম ফকির, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাফর আহাম্মদ, আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ইমাম হাসান সিকদার, উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম রনি, সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা (বায়বাবু),ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ আলী হায়দার এবং সাধারণ সম্পাদক মো. অলি আহমেদসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং গণতন্ত্রের সমৃদ্ধি ও শান্তি কামনা করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT