1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ। তালায় নবাগত অফিসার ইনচার্জ এর সাথে তালা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ। তালায় প্রান্তিক পেশাজীবীদের জীবন মান উন্নয়নে ১০ দিনের পেশাভিত্তিক সফটস্ক্রিল প্রশিক্ষণ অনুষ্ঠিত । জুরাছড়িতে  লেপ্রসি মিশন কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত । কেশবপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বম জনগোষ্ঠীর নাম অন্তর্ভুক্তির দাবিতে। কেশবপুরে প্রশাসনের আয়োজনে ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ) উদযাপন।

বিলাইছড়িতে বই বিতরণ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ১৯২ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।

বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ-শিক্ষা বর্ষে প্রথম দিনে,শিক্ষার্থীরদের জনে জনে,বই নিবে খুশি মনে – এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বিলাইছড়ি উপজেলার সব-কটি বিদ্যালয়ে বই বিতরণ বা বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিতরণ করা হয়েছে মাতৃভাষার বইও। পহেলা জানুয়ারী ( শনিবার) প্রথম দিনে বই হাতে পেয়ে খুবই খুশি শিক্ষার্থীরা।

বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সঙ্গে মুঠো ফোনে কথা হলে তারা জানান,

বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘল ছড়ি আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্য, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।

২ নং কেংড়াছড়ির ইউনিয়নের কেরনছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ও কুতুব দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং কেংড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষা অফিসার রুপময় চাকমা।

এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ে আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী, উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, ২ নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা ( রাসেল) এবং মহিলা মেম্বার, ওয়ার্ড মেম্বার ও স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও স্কুল ম্যানেজিং কমিটি অবিভাবকবৃন্দ।

উপজেলায় মাধ্যমিক, নিম্ম মাধ্যমিক ও প্রাথমিক সরকারি – বেসরকারি মিলে মোট – ৫৯ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এইসব বই বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT