1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত।

বিলাইছড়িতে পুলিশের সহযোগিতায় ভুলবশতঃ পাঠানো টাকা ফেরত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা,

বিলাইছড়ি(রাঙ্গামাটি)  প্রতিনিধি :- বিলাইছড়ি থানা পুলিশের সহযোগিতায় ফেরত আনলো  ভূলবশত: ভুল  নাম্বারে পাঠানো টাকা। থানা অফিসার ইনচার্জ মো.ওসমান গনির উপস্থিতে এই অর্থ মালিকের কাছে  ফেরত দেওয়া হয়। থানার এএসআই (নি:) সিরাজুল  ইসলাম এ-র নেতৃত্বে বুধবার (১৯ আগস্ট) এই টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, ২৪/০৭/২০২৬ ইং তারিখে ৯ টা ৪৪ মিনিটে দীঘলছড়ি নামক স্থানে শিক্ষক জ্ঞানেন্দু বিকাশ চাকমা  কর্মস্থলে অবস্থানের সময় মোবাইল নং -০১৫৫ ৩৪১২৫০৫ হইতে ০১৬৩৩১৩৬১১৭ নাম্বারে ২৪,৫০০/- চব্বিশ হাজার পাঁচশত টাকা বিকাশে ( ট্রন্সজেকশন আইডি -DG 03012HVD) প্রেরণের সময় ভুলবশত: একটি ডিজিট পরিবর্তন হয়ে ০১৬৩৩১৩৬১৭১ নাম্বারে চলে গেছে। বহুবার চেষ্টা করার পরও বন্ধ পাওয়া যায়। যার ফলে শিক্ষক  জ্ঞানেন্দু থানায় জিডি করতে বাধ্য হয়। পুলিশ আরও জানায়, সিডিআর এ্যানালাইসিস করে টাকাগুলো ফেরত আনা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এসআই মো. সিরাজ সহ অন্যান্য পুলিশ সদস্যরা। এতে শিক্ষক  বিলাইছড়ি থানা পুলিশকে কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং সহযোগিতাকে আজীবন মনে রাখবেন বলে জানান। দায়িত্বের পরিচয় দিয়েছেন বলে মনে করছেন স্থানীয় ও সংশ্লিষ্টরা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT