1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস। কেশবপুরে বৃহত্তর পাঁজিয়া সার্বজনীন পূজা মন্দির কমিটির পক্ষ থেকে বস্ত্র বিতরণ। শারদীয় দুর্গোৎসবে খুলনা জেলা যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের নববস্ত্র বিতরণ। কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ। কয়রায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শণ করলেন মনিরুল হাসান বাপ্পী । কয়রার ৪০ বনজিবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট । খুলনায় প্রথমবারের মতো ঘোষিত হলো “ঊষার আলো দুর্গাপূজা অ্যাওয়ার্ড- ২০২৬”। রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার।

বিলাইছড়িতে নানান আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ২৩০ বার পঠিত

সুজন কুমার তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ বিলাইছড়ি উপজেলায় পরিষদ ও প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন ২০২১ উপলক্ষে ক্রীড়া অনুষ্ঠান, আলোচন সভা ও পুরস্কার বিতরণ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তি মুজিব বর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সকালে তোপধ্বনি মধ্যে দিয়ে বিজয় ও বিজয়ের শহীদদের সন্মান ও শহীদ মিনারে পুষ্ষস্তবক অর্পন এবং পরে উপজেলা স্টেডিয়াম দীঘলছড়ি মাঠে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং মুক্তি যুদ্ধের ৩০ লাখ শহীদ ও ২ লক্ষ মা-বোনের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কর্যালয় ও অন্যান্য কার্যালয় বর্ণিল আলোয় আলোকিত বা আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃমিজানুর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা

এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা থান অফিসার ইনচার্জ পারভেজ আলী ও আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা এবং চিএইচটি নেটওয়ার্ক ও হেডম্যান এসোসিয়েশন সিয়েশনের সভাপতি শান্তি বিজয় চাকমা।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, পরিষদের জনপ্রতিনিধি, কর্মচারী,শিক্ষক, সাংবাদিক,পুলিশ সহ অন্যান্য বাহিনী ও নেতা- নেতৃবৃন্দ।

বিজয় দিবস উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ, ডিসপ্লে ও বিদ্যালয়েের ছাত্র- ছাত্রীদের বিভিন্ন ইভেন্টের খেলাধূল, মুক্তি যোদ্ধাদ্ধের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT